ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক হৃদয়ে বাংলাদেশ

র‍্যাব ক্যাম্পের পাশ থেকে ব্যবসায়ীর গরু লুট

ফেনীতে পবিত্র ঈদুল আজহার হাটে বিক্রির জন্য আনা এক ব্যবসায়ীর গরু লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই র‍্যাব-৭-এর ক্যাম্প। ভুক্তভোগী গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ভাষ্য, ঈদুল আজহা উপলক্ষে হাটে বিক্রির জন্য তিনি ১০টি গরু কিনেছিলেন। এ জন্য নানা ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের ঋণ করেছেন। ফেনী র‍্যাব-৭ ক্যাম্পের পাশে গরুগুলে বেঁধে পাহারা দিচ্ছিলেন। শনিবার ভোর পাঁচটার দিকে হঠাৎ ৪-৫ জন ব্যক্তি এসে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে ফেলে। এ সময় একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করলেও আটকাতে পারেননি। ঋণ করে কেনা গরুটি উদ্ধারে দেলোয়ার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান।  এলাকার লোকজন বলছেন, অনেক মৌসুমী ব্যবসায়ী লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এনে ফেনীর হাট-বাজারে বিক্রি করছেন। এভাবে প্রকাশ্যে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছেন। অন্য ব্যবসায়ীরা গবাদিপশু ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, রামপুর এলাকায় ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনার তথ্য তাঁর কাছে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।

র‍্যাব ক্যাম্পের পাশ থেকে ব্যবসায়ীর গরু লুট
সর্বশেষ