ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

বিধায়ক তহবিলের অবিতরণকৃত ত্রাণ ফিরিয়ে দিতে চান বারাসাতের সাবেক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

ফাইল ছবি।

বারাসাত বিধানসভার সাবেক বিধায়ক ও জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তাঁর বিধায়ক তহবিলের আওতায় অবিতরণকৃত ত্রাণসামগ্রী সাধারণ মানুষের কল্যাণে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, তাঁর বিধায়ক থাকাকালীন সময়ে বরাদ্দকৃত কিছু ত্রিপল ও মোটা কাপড় বিভিন্ন কারণে বিতরণ করা সম্ভব হয়নি। এসব সামগ্রী জনগণের প্রয়োজনে কাজে লাগানোর লক্ষ্যে তিনি বর্তমান বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে শংকর চ্যাটার্জী ফোন রিসিভ করতে না পারায় চিরঞ্জিত চক্রবর্তী তাঁর প্রতিনিধির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এ প্রসঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, “আমার বিধায়ক তহবিলের কিছু ত্রাণসামগ্রী এখনও বিতরণ করা হয়নি। আমি চাই সেগুলো বারাসাতের মানুষের কল্যাণে ব্যবহৃত হোক। দীর্ঘ ১৫ বছর বারাসাতবাসীর প্রতিনিধি হিসেবে কাজ করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। কোনো পদ বা রাজনৈতিক স্বার্থ নয়, মানুষের প্রাপ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।”

তিনি আরও জানান, বর্তমান বিধায়ক যদি এসব ত্রাণসামগ্রী গ্রহণ করতে অনিচ্ছুক হন, তাহলে তিনি বিষয়টি প্রশাসনের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট জেলাশাসকের (ডিএম) কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করবেন, যাতে সেগুলো জনকল্যাণে ব্যবহার করা যায়।

চিরঞ্জিত চক্রবর্তীর এই উদ্যোগকে স্থানীয় মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, অব্যবহৃত সরকারি সম্পদ মানুষের কল্যাণে ফিরিয়ে দেওয়ার এই প্রচেষ্টা জনস্বার্থে একটি দায়িত্বশীল কাজ।

বিষয় : রাজনীতি ভারত

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

শনিবার, ১৩ জুন ২০২৬

বিধায়ক তহবিলের অবিতরণকৃত ত্রাণ ফিরিয়ে দিতে চান বারাসাতের সাবেক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
বিধায়ক তহবিলের অবিতরণকৃত ত্রাণ ফিরিয়ে দিতে চান বারাসাতের সাবেক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
0:00 0:00
1.0x
সর্বশেষ