ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

হৃদরোগে আক্রান্ত স্ত্রী ও শাশুড়ি হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন চলচ্চিত্র নির্মাতা বিপ্লব শরীফ

বা থেকে বিপ্লব শরীফ, ফাতেমা লাভলী,কাজী হায়াৎ ইনসেটে শাশুড়ি

চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শ্রমিক সংগঠক বিপ্লব শরীফের সহধর্মিনী লাভলী ফাতেমা বিপ্লব এবং তার শাশুড়ি হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিপ্লব শরীফ।

বিপ্লব শরীফ জানান,সম্প্রতি মাদারীপুরে নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে লাভলী ফাতেমা বিপ্লব হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃদযন্ত্রের ধমনিতে চারটি ব্লক শনাক্ত করেন। চিকিৎসকদের মতে, জরুরি ভিত্তিতে চারটি রিং (স্টেন্ট) স্থাপন প্রয়োজন। তবে বর্তমানে রোগীর শারীরিক অবস্থা পুরোপুরি অনুকূলে না থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে।

এদিকে বিপ্লব শরীফের শাশুড়িও হৃদরোগজনিত সমস্যার কারণে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উভয় রোগীই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আলী ফিরোজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বিপ্লব শরীফের পরিবারের এই কঠিন সময়ে খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান দেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ ও তার সহধর্মিনী, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এফ আই মানিক, চলচ্চিত্র পরিচালক আনোয়ার শিকদার টিটন,চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজান, চিত্রনায়িকা বিন্দিয়া কবির , ডা. সাবরিনা সহ, চলচ্চিত্র অঙ্গনের অনেক সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব সিফাত উল্লাহ্ সেফুদা প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে নিয়মিত তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

চলচ্চিত্র নির্মাতা বিপ্লব শরীফ তার সহধর্মিনী ও শাশুড়ির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, "সবাই আমার স্ত্রী ও শাশুড়ির জন্য দোয়া করবেন। মহান আল্লাহ্ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন।"

বিষয় : জেলার খবর বিনোদন ঢাকা বিভাগ হাসপাতাল চিকিৎসক সারাদেশ ঢাকা

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হৃদরোগে আক্রান্ত স্ত্রী ও শাশুড়ি হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন চলচ্চিত্র নির্মাতা বিপ্লব শরীফ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
হৃদরোগে আক্রান্ত স্ত্রী ও শাশুড়ি হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন চলচ্চিত্র নির্মাতা বিপ্লব শরীফ
0:00 0:00
1.0x
সর্বশেষ