ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

জনপ্রিয় দুই কণ্ঠশিল্পীর সঙ্গে নতুন কাজ, চলচ্চিত্রের সংগীতে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন তরুণ সংগীত পরিচালক ইএস আভির শিকদার

কাজী শুভ-সাবিনা সুলতানার কণ্ঠে ‘দমন’-এর গান, সংগীত পরিচালনায় ই এস আভির

বা থেকে কাজী শুভ, ই এস আভির, সাবিনা সুলতানা

চলচ্চিত্রের সংগীতে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলেছেন তরুণ সংগীত পরিচালক ইএস আভির শিকদার। নতুন কাজের ধারাবাহিকতায় এবার তাঁর সংগীত পরিচালনায় গান গেয়েছেন জনপ্রিয় দুই শিল্পী কাজী শুভ ও সাবিনা সুলতানা। গানটি থাকছে মিজানুর রহমান শামীম পরিচালিত চলচ্চিত্র ‘দমন’-এ।

প্রতিষ্ঠিত দুই কণ্ঠশিল্পীর সঙ্গে কাজের এই অভিজ্ঞতা ইএস আভিরের সংগীতযাত্রায় যোগ করেছে নতুন মাত্রা। চলচ্চিত্রের গানে নিয়মিত কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের সৃষ্টিশীল পরিসর তৈরি করছেন তিনি। বয়সে তরুণ হলেও সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের চর্চা ও পারিবারিক পরিবেশ তাঁকে এই পথচলায় এগিয়ে দিচ্ছে।

আভিরের চলচ্চিত্রে সংগীত পরিচালনার শুরু এম কে জামান পরিচালিত ‘তুমি তুমি সারাক্ষণ’ সিনেমার মাধ্যমে। সংগীত পরিচালক হিসেবে তাঁর অভিষেক হওয়া এই চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন মিতা মল্লিক ও মাসুম। এরপর নতুন নতুন চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব পাচ্ছেন তিনি।

এরই মধ্যে এম কে জামান মাস্টার পরিচালিত ‘চোখের আড়ালে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বও তাঁর হাতে এসেছে। ধারাবাহিক এসব কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রের সংগীতে নিজের দক্ষতা ও সৃষ্টিশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন আভির।

সংগীতের সঙ্গে তাঁর সম্পর্কের শিকড় আরও গভীরে। ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা ইএস আভিরের আনুষ্ঠানিক সংগীতচর্চার শুরু প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ এ আর বাবুলের হাত ধরে। পরে বাবার কাছ থেকেও পেয়েছেন সংগীতের শিক্ষা, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা।

ইএস আভিরের বাবা বাংলাদেশের চলচ্চিত্রের বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। বাবার দীর্ঘদিনের সংগীতচর্চা ও চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা আভিরের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নিজের পরিচয়কে তিনি প্রতিষ্ঠিত করতে চান নিজস্ব কাজের মাধ্যমে।

বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইএস আভির বলেন, “আমার জীবনের অন্যতম বড় পাওয়া হলো এফ আই মানিক স্যারের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া। এই চলচ্চিত্রের গানগুলোর সংগীত পরিচালনার কাজ আমার বাবার করার কথা ছিল। কিন্তু বাবা আমাকে সেই কাজ করার সুযোগ করে দিয়েছেন। একজন সন্তানের জন্য এটি অনেক বড় পাওয়া। আমি আমার বাবার কাছে চিরকৃতজ্ঞ। তাঁর আস্থা ও ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়।”

পরিবার থেকে পাওয়া সংগীতের শিক্ষা, নিজের দীর্ঘদিনের চর্চা এবং নতুন কাজের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই সামনে এগোতে চান ইএস আভির। তাঁর কাছে প্রতিটি চলচ্চিত্রই নতুন কিছু শেখার এবং নিজের সৃষ্টিশীলতাকে আরও পরিণত করার সুযোগ। ‘দমন’-এ কাজী শুভ ও সাবিনা সুলতানার মতো শিল্পীর কণ্ঠে সংগীত পরিচালনার সুযোগ তাঁর সেই পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা।

বিষয় : বিনোদন আজকের বিনোদন সংগীত বাংলাদেশ চলচ্চিত্র

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাজী শুভ-সাবিনা সুলতানার কণ্ঠে ‘দমন’-এর গান, সংগীত পরিচালনায় ই এস আভির

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
কাজী শুভ-সাবিনা সুলতানার কণ্ঠে ‘দমন’-এর গান, সংগীত পরিচালনায় ই এস আভির
0:00 0:00
1.0x
সর্বশেষ