ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

পঙ্খিরাজ মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে সামাজিক-রোমান্টিক অ্যাকশন থ্রিলার; পরিকল্পনা, নায়ক-নায়িকার পরিচয় থাকছে গোপন প্রি-প্রোডাকশন শেষ পর্যায়ে, শিগগিরই শুরু হচ্ছে শুটিং

সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মিজানুর রহমান মিজান, নতুন সিনেমায় থাকছে বড় চমকের ইঙ্গিত...

বা থেকে ওয়েটিং পোস্টার। টিটন, বিপ্লব, মিজান, এফ আই মানিক

সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘রাগী’খ্যাত চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজান। দেশের চলচ্চিত্র শিল্প যখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে তিনি ঘোষণা দিয়েছেন তাঁর নতুন সিনেমা ‘ওয়েটিং’-এর। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে পঙ্খিরাজ মুভিজ-এর ব্যানারে।

রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেন নির্মাতা। এ সময় তিনি জানান, ‘ওয়েটিং’-এর প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে এবং শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

চলচ্চিত্রটির নাম এবং এর অন্তর্নিহিত ভাবনা সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান মিজান বলেন, “এখনই সবকিছু জানাতে চাই না। আপাতত সবাইকে ‘ওয়েটিং’-এ থাকতে হবে। সময় এলেই পর্যায়ক্রমে সব তথ্য প্রকাশ করা হবে।”

তিনি জানান, ‘ওয়েটিং’ একটি সামাজিক, রোমান্টিক, অ্যাকশন-থ্রিলারধর্মী চলচ্চিত্র। গল্পে থাকবে প্রেম, সম্পর্ক, সংগ্রাম, আবেগ এবং সমসাময়িক সমাজবাস্তবতার নানা দিক। বিএফডিসির পাশাপাশি দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হবে।

দর্শক কেন ‘ওয়েটিং’ দেখবেন—এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, “প্রত্যেক নির্মাতাই মনে করেন তাঁর গল্প সেরা। আমি সে দাবি করছি না। কারণ দর্শকের রুচি ও পছন্দ ভিন্ন হতে পারে। তবে এটুকু বিশ্বাস করি, এই চলচ্চিত্রে প্রতিটি দর্শক তাঁর নিজের জীবনের কোনো না কোনো প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”

চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন পরিচালক, গল্পকার ও সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। আর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।

অভিনয়শিল্পীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দর্শকদের জন্য বিশেষ চমক রেখে দিতেই আপাতত নায়ক-নায়িকাসহ প্রধান অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। মুক্তির আগ পর্যন্ত যতদিন সম্ভব এ গোপনীয়তা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

এ সময় এক সাংবাদিক জানতে চান, ‘রাগী’ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে যেমন বড় পর্দায় ফিরিয়ে এনেছিলেন, ‘ওয়েটিং’-এও কি তেমন কোনো চমক থাকছে?

জবাবে নির্মাতা বলেন, “আমার ‘রাগী’ চলচ্চিত্রের মাধ্যমে মুনমুনকে আবারও দর্শকদের সামনে নিয়ে আসতে পেরেছিলাম। ‘ওয়েটিং’-এও একজন জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রী থাকবেন। তবে এখনই তাঁর নাম প্রকাশ করতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন।”

যদিও তিনি কোনো শিল্পীর নাম উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্যের পর চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের ধারণা, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে পারেন দেশের জনপ্রিয় তারকা অভিনেত্রীদের মধ্য থেকে শাবনুর, পপি, পূর্ণিমা এমন কেউ। তবে এ বিষয়ে নির্মাতা কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার এফ আই মানিক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ, ‘ওয়েটিং’ চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ রচয়িতা আনোয়ার শিকদার টিটনসহ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপস্থিত অতিথিরা নতুন এ চলচ্চিত্রের সফল নির্মাণ ও বাণিজ্যিক সাফল্য কামনা করেন।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘ওয়েটিং’ শুধু একটি বিনোদনধর্মী চলচ্চিত্র নয়; বরং এমন একটি গল্প, যেখানে সাধারণ মানুষের জীবন, অনুভূতি, স্বপ্ন, ভালোবাসা ও সংগ্রামের প্রতিফলন ঘটবে। তাই সিনেমাটি নিয়ে আশাবাদী পুরো নির্মাণ-সংশ্লিষ্ট দল।

বিষয় : বিনোদন

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মিজানুর রহমান মিজান, নতুন সিনেমায় থাকছে বড় চমকের ইঙ্গিত...

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মিজানুর রহমান মিজান, নতুন সিনেমায় থাকছে বড় চমকের ইঙ্গিত...
0:00 0:00
1.0x
সর্বশেষ