ঢাকা    রোববার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যু: পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনা, তদন্তে খুঁজছে পুলিশ

ফাইল ছবি।

 রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং একটি পরিকল্পিত হত্যা। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যার সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। আসমা ঝিলিক ছোট ও বড় পর্দার পরিচিত মুখ ছিলেন। তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমায়ও অভিনয় করেছিলেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঝিলিকের স্বামীকে অভিযুক্ত করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিহতের ভাই মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তার স্বামী ঝিলিককে অষ্টম তলা থেকে ফেলে দেন বলে পরিবারের অভিযোগ।

অন্যদিকে, ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘এ পর্যন্ত প্রাথমিক তদন্তে হত্যার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, আসমা ঝিলিক একসময় ছোট ও বড় পর্দায় নিয়মিত অভিনয় করলেও কয়েক বছর আগে শোবিজ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্য তিনি অভিনয় ছেড়েছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা যাচ্ছে না। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনে তারা কাজ করে যাচ্ছে।

বিষয় : মরদেহ হাসপাতাল চিকিৎসক মৃত্যু নিহত আইন আদালত আত্মহত্যা

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

রোববার, ১৪ জুন ২০২৬

অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যু: পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনা, তদন্তে খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যু: পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনা, তদন্তে খুঁজছে পুলিশ
0:00 0:00
1.0x
সর্বশেষ