ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

শক্তিশালী গণমাধ্যম গঠনে স্বাধীনতা ও জবাবদিহির সমন্বয়ের আহ্বান তথ্যমন্ত্রীর

গণমাধ্যমকে নিখুঁত করার দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছবি : দৈনিক হৃদয়ে বাংলাদেশ

গণমাধ্যমকে আরও দায়িত্বশীল, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, “গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের আয়না। সেই আয়না যত বেশি স্বচ্ছ ও নিখুঁত হবে, সমাজের বাস্তব চিত্র তত স্পষ্টভাবে প্রতিফলিত হবে।”

সোমবার (১৬ জুন) রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাকশালি শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস’ উপলক্ষে সেমিনারটির আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বহুমতের সহাবস্থানকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করতে জবাবদিহির কার্যকর কাঠামো প্রয়োজন। স্বাধীনতা ও জবাবদিহি—এই দুই বিষয়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারায় বাংলাদেশের গণমাধ্যম এখনো প্রত্যাশিত শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, “এ ব্যর্থতার দায় অতীতের সরকারগুলোকেও বহন করতে হবে। তবে এখন সময় এসেছে গণমাধ্যমকে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার।”

গণমাধ্যম–সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, এসব আলোচনার লক্ষ্য ছিল গণমাধ্যম সংস্কার বিষয়ে একটি জাতীয় ঐকমত্য তৈরি করা। তিনি বলেন, অংশীজনদের মতামতের মধ্যে মৌলিক কোনো বিরোধ দেখা যায়নি, যা একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে ভিন্নমত চর্চার সংস্কৃতি কখনোই যথাযথভাবে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ভিন্নমতকে অন্তর্ভুক্তিমূলক কাঠামোর মধ্যে এনে মতবিনিময় ও যুক্তিনির্ভর বিতর্ককে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করতে হবে। গণতন্ত্রের বিকাশ এবং মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় তথ্যমন্ত্রী উন্নত বিশ্বের গণমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর উদাহরণ তুলে ধরেন। তিনি যুক্তরাজ্যের অফকম (Ofcom), যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC) এবং ইউরোপের বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রক কাঠামোর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশেও একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এমন প্রতিষ্ঠান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীলতার মানদণ্ডও নির্ধারণ করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান। তিনি গণমাধ্যম খাতের সংস্কার ত্বরান্বিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন দ্রুত গঠনের আহ্বান জানান। পাশাপাশি অতীতে অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনার জন্য পৃথক কমিটি গঠন, বিলুপ্ত প্রেস ট্রাস্ট পুনরুজ্জীবন, সম্পাদকদের পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিজ্ঞাপন বণ্টনে ভারসাম্য এবং করের বোঝা কমানোর প্রস্তাব দেন।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট মহলের লিখিত ও সর্বসম্মত মতামত পাওয়ায় গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া আরও গতিশীল হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এতে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সভাপতি ওবায়দুর রহমান শাহীন, নয়াদিগন্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর, মানবকণ্ঠ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন, দ্য ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার।

বিষয় : সেমিনার সরকার ঢাকা

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গণমাধ্যমকে নিখুঁত করার দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
গণমাধ্যমকে নিখুঁত করার দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
0:00 0:00
1.0x
সর্বশেষ