ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

২০২৫-২৬ অর্থবছরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কার্যক্রমে মূল্যায়নের দায়িত্বে ১১ সদস্যের কমিটি পুনর্গঠন

সরকারি চলচ্চিত্র অনুদান বাছাই কমিটিতে সদস্য হলেন চিত্রনায়িকা মুক্তি

ফাইল ছবি।

সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখা থেকে উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২৫ (সংশোধিত) অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন, সুপারিশ এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ তদারকির দায়িত্ব পালন করবে এ কমিটি।

সরকারি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা মুক্তি। তিনি বলেন,

“চলচ্চিত্র একটি সমাজের দর্পণ। সরকারি অনুদান প্রতিভাবান নির্মাতাদের স্বপ্ন বাস্তবায়নের অন্যতম বড় সুযোগ। এই মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, দেশীয় সংস্কৃতি, সমাজের ইতিবাচক বার্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের মর্যাদা বৃদ্ধি করতে পারে—এমন গল্প ও চিত্রনাট্য নির্বাচনে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নতুন ও তরুণ নির্মাতাদের সৃজনশীল কাজ মূল্যায়নেও বিশেষ গুরুত্ব থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি অনুদানের জন্য জমা পড়া গল্প, চিত্রনাট্য ও প্রস্তাবনা যাচাই-বাছাইয়ের পাশাপাশি নির্বাচিত চলচ্চিত্রের প্রি-প্রোডাকশন, প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশন পর্যায়ের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। এছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অনুদানের কিস্তি ছাড়ের বিষয়েও সুপারিশ করবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সরকারি অনুদান কার্যক্রমে অভিজ্ঞ শিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের সম্পৃক্ততা দেশের চলচ্চিত্র শিল্পের মানোন্নয়ন এবং নতুন নির্মাতাদের উৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয় : রাজধানীর খবর সিনেমা

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সরকারি চলচ্চিত্র অনুদান বাছাই কমিটিতে সদস্য হলেন চিত্রনায়িকা মুক্তি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
সরকারি চলচ্চিত্র অনুদান বাছাই কমিটিতে সদস্য হলেন চিত্রনায়িকা মুক্তি
0:00 0:00
1.0x
সর্বশেষ