ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

ইনসাফ বারাকা হাসপাতালে সফল অস্ত্রোপচার; বর্তমানে পোস্ট-অপারেটিভ কেয়ারে, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নির্মাতা।

স্ত্রীর সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া চাইলেন নির্মাতা মিজানুর রহমান মিজান

ছবি: হৃদয়ে বাংলাদেশ

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের সহধর্মিনী রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মিজানুর রহমান মিজান জানান, বেশ কিছুদিন ধরে তার সহধর্মিনীর বুকের ব্যথাসহ শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। পরে সার্জারি বিশেষজ্ঞ ডক্টর মাশকরুল আলম মিনার-এর শরণাপন্ন হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় তার পিত্তথলিতে (গলব্লাডার) পাথর ধরা পড়ে। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক।

এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে ইনসাফ বারাকা হাসপাতালে ডক্টর মাশকরুল আলম মিনারের নেতৃত্বে প্রায় এক ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগী বর্তমানে পোস্ট-অপারেটিভ কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে তাকে আগামীকাল সকালে কেবিনে স্থানান্তর করা হবে।

স্ত্রীর সফল অস্ত্রোপচারের পর তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নির্মাতা মিজানুর রহমান মিজান। একই সঙ্গে তিনি চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নির্মাতার সহধর্মিনীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব এফ আই মানিক, চলচ্চিত্র পরিচালক আনোয়ার সিকদার টিটন, হৃদয় খান বাদশাহ্ সহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। এছাড়াও নির্মাতার আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীরা হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, মিজানুর রহমান মিজান বর্তমান সময়ের উদীয়মান তরুণ চলচ্চিত্র নির্মাতাদের একজন। তিনি চলচ্চিত্র ও নাট্য নির্মাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং ইতোমধ্যে নির্মাণশৈলীর মাধ্যমে সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিষয় : ঢাকা বিভাগ হাসপাতাল চিকিৎসক রাজধানীর খবর

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

রোববার, ১২ জুলাই ২০২৬

স্ত্রীর সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া চাইলেন নির্মাতা মিজানুর রহমান মিজান

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
স্ত্রীর সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া চাইলেন নির্মাতা মিজানুর রহমান মিজান
0:00 0:00
1.0x
সর্বশেষ