ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

পাবনা জেনারেল হাসপাতালের কর্মশালায় তথ্য প্রকাশ; সচেতনতা বৃদ্ধি ও বৈষম্য রোধে গুরুত্বারোপ

পাবনায় ১৬ জনের এইডস শনাক্ত, ৭ জনই সমকামী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব

পাবনা জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

পাবনা, ১৭ জুন: পাবনা জেলায় এইচআইভি (এইচআইভি) সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জেলার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে হাসপাতালের কি পপুলেশনস (কেপি) সেন্টার।

কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির জেলার এইচআইভি পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন।

উপস্থাপিত তথ্যানুযায়ী, পাবনায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে মোট কয়েক হাজার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ১ হাজার ৬১৫ জন পুরুষে-পুরুষে যৌনসম্পর্কে জড়িত ব্যক্তি (এমএসএম), ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি।

কর্মশালায় জানানো হয়, পাবনা জেলায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন এমএসএম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, এইচআইভি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর রোগ নয়; অসচেতনতা, অনিরাপদ যৌন আচরণ এবং ঝুঁকিপূর্ণ অভ্যাসের কারণে যে কেউ এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

বক্তারা বলেন, এইচআইভি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ আচরণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য ও সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে মানবিক আচরণ করার আহ্বান জানান তারা।

কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বিষয় : জেলার খবর হাসপাতাল চিকিৎসক সারাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পাবনায় ১৬ জনের এইডস শনাক্ত, ৭ জনই সমকামী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
পাবনায় ১৬ জনের এইডস শনাক্ত, ৭ জনই সমকামী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব
0:00 0:00
1.0x
সর্বশেষ