ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

জন্মদিনে প্রকাশিত হবে ‘লোকে বলে ভুল’, সুর ও সংগীতায়োজনে এফএ প্রিতম।

নিজের জন্মদিনে নতুন গান নিয়ে ফিরছেন সানি আজাদ।

ছবি : দৈনিক হৃদয়ে বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ। ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিছুটা সময় সংগীতাঙ্গন থেকে দূরে থাকলেও এবার নতুন গান প্রকাশের মধ্য দিয়ে আবারও নিয়মিত হওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

‘লোকে বলে ভুল’ শিরোনামের নতুন গানটির কথা লিখেছেন গীতিকার শেখ আলমাছ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এফএ প্রিতম। সানি আজাদের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এফএ প্রিতমও। গানটির মিক্স ও মাস্টারিং করেছেন ওয়াহেদ শাহীন।

ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করবে ‘সুরবিন্দু মিউজিক’।

নতুন গান প্রসঙ্গে সানি আজাদ বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘ সময় নতুন কোনো গান প্রকাশ করা হয়নি। এবার আবারও গানে ফিরছেন তিনি। ‘লোকে বলে ভুল’ গানটির কথা তাঁর কাছে বেশ ভালো লেগেছে। এফএ প্রিতমও গানটির সুর ও সংগীতায়োজন অসাধারণ করেছেন বলে জানান তিনি।

সানি আজাদ আরও বলেন, এখন থেকে নিয়মিত নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি গান প্রকাশের প্রস্তুতিও চলছে।

গীতিকার শেখ আলমাছ বলেন, সানি আজাদ গানটি অসাধারণভাবে গেয়েছেন। গানটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং শ্রোতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন।

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে সানি আজাদের প্রত্যাবর্তনকে ঘিরে তাঁর শ্রোতা-অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ১৫ অক্টোবর জন্মদিনে প্রকাশিতব্য ‘লোকে বলে ভুল’ গানটি শ্রোতাদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

বিষয় : সঙ্গীত সানি আজাদ লোকে বলে ভুল সুর বিন্দু মিউজিক বাংলা গান নতুন গান জন্মদিন

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নিজের জন্মদিনে নতুন গান নিয়ে ফিরছেন সানি আজাদ।

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ। ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিছুটা সময় সংগীতাঙ্গন থেকে দূরে থাকলেও এবার নতুন গান প্রকাশের মধ্য দিয়ে আবারও নিয়মিত হওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

‘লোকে বলে ভুল’ শিরোনামের নতুন গানটির কথা লিখেছেন গীতিকার শেখ আলমাছ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এফএ প্রিতম। সানি আজাদের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এফএ প্রিতমও। গানটির মিক্স ও মাস্টারিং করেছেন ওয়াহেদ শাহীন।

ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করবে ‘সুরবিন্দু মিউজিক’।

নতুন গান প্রসঙ্গে সানি আজাদ বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘ সময় নতুন কোনো গান প্রকাশ করা হয়নি। এবার আবারও গানে ফিরছেন তিনি। ‘লোকে বলে ভুল’ গানটির কথা তাঁর কাছে বেশ ভালো লেগেছে। এফএ প্রিতমও গানটির সুর ও সংগীতায়োজন অসাধারণ করেছেন বলে জানান তিনি।

সানি আজাদ আরও বলেন, এখন থেকে নিয়মিত নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি গান প্রকাশের প্রস্তুতিও চলছে।

গীতিকার শেখ আলমাছ বলেন, সানি আজাদ গানটি অসাধারণভাবে গেয়েছেন। গানটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং শ্রোতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন।

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে সানি আজাদের প্রত্যাবর্তনকে ঘিরে তাঁর শ্রোতা-অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ১৫ অক্টোবর জন্মদিনে প্রকাশিতব্য ‘লোকে বলে ভুল’ গানটি শ্রোতাদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
নিজের জন্মদিনে নতুন গান নিয়ে ফিরছেন সানি আজাদ।
0:00 0:00
1.0x
সর্বশেষ