ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ রোববার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশে রওনা দেন মোজাম হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।

থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত

দৈনিক হৃদয়ে বাংলাদেশ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: হৃদয় খান বাদশাহ্
বার্তা সম্পাদক : এম.ডি রায়হান
এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। Crafted with ❤️ by The Daily Hridoye Bangladesh 2026
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক হৃদয়ে বাংলাদেশ
সড়ক দুর্ঘটনা
0:00 0:00
1.0x
সর্বশেষ